• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টাইগারদের অ‌ভিনন্দন জানালেন খা‌লেদা

খালেদাসিসি ডেস্ক: বাংলাদেশ-জিম্বাবু‌য়ে মধ্যকার তিন ম্যা‌চের ক্রিকেট সিরিজের সবক‌টিতে জি‌তে জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ করায় মাশরাফি-মুশফিকদের বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিজয়ের পর বিএ‌ন‌পি নেত্রীর মিডিয়া উইং‌য়ের কর্মকর্তা শায়রুল ক‌বির খান জা‌নি‌য়ে‌ছেন, অভিনন্দন বার্তায় বিএনপি চেয়ারপারসন বাংলাদেশি ক্রিকেটারদের উত্তরোত্তর সাফল্য কামনা করে‌ছেন।

খা‌লেদা জিয়া বলেন, ‘আমি আশা করব নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতেও এ ধরনের সফলতা ধরে রাখবে বাংলাদেশি টাইগাররা।’

তিনি আরো বলেন, ‘সারা দেশের ক্রিকেটপ্রেমীরা ক্রিকেট দলের এই গৌরবময় সাফল্যে যেভাবে আনন্দিত ও উদ্বেলিত হয়েছে, তাতে আমিও আমাদের ক্রিকেটারদের নিয়ে গর্বিত।’

বাংলাদেশ জাতীয় দলের এই সাফল্যে জাতীয় ক্রিকেট দলের সক খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান খালেদা জিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ