• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

পুলিশের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা আসামীর

পুলিশপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় ফেন্সিডিল ব্যবসায়ীকে ধরতে গিয়ে কামড় খেয়েছে পুলিশ। থানাসূত্রে জানা যায়, রঘুনাথপুর এলাকায় আব্দুল কুদ্দুস জনি নামের এক যুবক দীর্ঘদিন ধরে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। আজ মঙ্গলবার দুপুরে গোপণ সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানার এসআই শাহ্ আলম ও তাঁর সঙ্গীয় ফোর্স ইংলিশ মিডিয়াম স্কুলের সামনে অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ জনিকে আটক করে। থানায় নিয়ে আসার সময় একপর্যায়ে এসআই শাহ্ আলমের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করলে জনিকে জাপটে ধরে থানায় খবর দেয় পুলিশ। পরে পিকআপ ভ্যান ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। এবিষয়ে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ