• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :

সিলেটের রাজপথ দখলে আ’লীগ, নেই জামায়াত

আ’লীগসিলেট: জাম‍ায়াতের ডাকা হরতালে সিলেটের রাজপথ রয়েছে আওয়ামী লীগের দখলে, দেখা নেই জামায়াত-শিবিরের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে হরতাল শুরু হলেও দুপুর পর্যন্ত হরতালের পক্ষে নগরীর দু’একটি স্থানে জামায়াত ঝটিকা মিছিল বের করলেও পরে আর তাদের দেখা পাওয়া যায়নি।
মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জ‍ামায়াত।
তবে, সকাল সাড়ে ৯টার দিকে সুবিদবাজার লন্ডনী রোড এলাকায় ঝটিকা মিছিল থেকে একটি সিএনজি অটোরিকশা ভাংচুরের খবর পাওয়া যায়। এছাড়া কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি ।
এদিকে, নগরীর রাজপথে হরতাল সমর্থকদের দেখা না মিললেও রাজপথ দখল করে রেখেছে আওয়ামী লীগ। সকাল ১১টার পর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে জেলা ও মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন  হরতাল বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে সরগরম করে রাখে রাজপথ।
হরতাল বিরোধী মিছিলে নেতৃত্ব দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। সম্মিলিত এই মিছিলে যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
অন্যদিকে, সকাল থেকেই নগরীর সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। নগরীর সড়কগুলো ছাড়াও আঞ্চলিক সড়কগুলোতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। অন্যদিনের থেকে কম হলেও আন্ত:জেলা ও দূরপাল্লার বাস টার্মিনাল ছেড়ে গেছে। যথাসময়ে ছেড়ে গেছে ট্রেনও।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ