সিসি ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া’র আহ্বান করেছে জামায়াত।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এই আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ও সাবেক মন্ত্রী জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ একজন সৎ, যোগ্য ও খোদাভীরু জাতীয় নেতা। তার জন্য আগামীকাল ২০ নভেম্বর শুক্রবার মহান আল্লাহর নিকট বিশেষভাবে দোয়া করার জন্য আমি দেশে ও বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশীদের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি দোয়া মাহফিল আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখার প্রতি আহ্বান জানান এবং দেশবাসীর সহযোগিতা কামনা করেন।