• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

২০ দলের বৈঠকে জোটগত নির্বাচন নিয়ে আলোচনা

বিএনপিসিসি নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোট নেতাদের বৈঠকে আসন্ন পৌরসভা নির্বাচনে প্রার্থী দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনা শেষে নেতারা একক প্রার্থী দেয়ার বিষয়ে একমত হয়েছেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয়েছে খালেদা জিয়াকে। বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানায়, নির্বাচনে প্রত্যেক পৌরসভায় একজন করে প্রার্থী রাখা হবে জোটের পক্ষ থেকে। এক্ষেত্রে বিএনপি ছাড়া অন্য শরিক দলের প্রার্থীরা চাইলে বিএনপির প্রতীক ব্যবহার করতে পারবেন। আবার তারা নিজেদের প্রতীক নিয়েও নির্বাচন করতে পারবেন। বৈঠকে শরিক দলের দুইজন নেতা পৃথক নির্বাচনের বিষয়ে প্রস্তাব দিলেও তা গ্রহণ করা হয়নি। বৈঠক শেষে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বলেন, জোট নেতারা বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সেখানে আসন্ন পৌর নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। জোট নেতারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বিএনপি চেয়ারপারসনের ওপর দায়িত্ব দিয়েছেন। এ বিষয়ে জোটের সিদ্ধান্ত পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ