চিলমারী প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলাকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষার জন্য ব্রহ্মপুত্র নদের ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের আওতায় ২য় পর্বে ৩শত মিটার নদী তীর এলাকায় ডাম্পিং করার জন্য ব্লক তৈরীর উদ্বোধন করা হয়েছে।
মের্সাস খন্দকার শাহিন অহমেদের সাইট এলাকায় চিলমারী উপজেলা চেয়ারম্যান মোঃ শওকত আলী সরকার বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে দুপুরে ব্লক তৈরির শুভ উদ্বোধন করেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আঃ কুদ্দুছ সরকার, পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী চিলমারী মোঃ আলমঙ্গীর হোসেন, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম লেচু, আবু হানিফা রঞ্জু, ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ রাজ্জাক মিলন, সভাপতি মাইদুল ইসলাম মুকুল, সাধারন সম্পাদক আবু আব্দুল্লাহ সিদ্দিক শুভ, জানপ্রাণ ব্যবস্থাপণা সম্পাদক সাওরাত হোসেন সোহেল এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা গেছে, পুটিমারী কাঁচকোল থেকে কাঁচকোল লেগুরেটর পর্যন্ত প্রায় ৩শত মিটার নদীতীর এলাকায় ২য় পর্বে প্রায় ১১ কোটি টাকা ব্যায়ে ব্রহ্মপুত্র ডানতীর প্রতিরক্ষা প্রকল্পের কাজ শুরু করা হবে। চলতি শুকনা মৌসুমে এসব ব্লক ডাম্পিং করা হলে কাঁচকোল এলাকাসহ রেগুলেটরটিও নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা পাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।