• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নির্বাচন সুষ্ঠু হবে কিনা আল্লাহই জানেন :এরশাদ

এরশাদঢাকা : আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন। আসন্ন নির্বাচনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রোববার বেলা ১১টা থেকে বনানী কার্যালয়ে শুরু হয় এই সাক্ষাৎকার পর্ব। বিকেল ৫টা পর্যন্ত সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। সাক্ষাৎকার উপলক্ষে দেশের বিভিন্ন পৌরসভা থেকে আগ্রহী জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থীরা বনানী কার্যালয়ে জমায়েত হয়েছেন।

সাক্ষাৎ গ্রহণের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। তিনি পৌরসভা নির্বাচন দশ দিন পেছানোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

সাক্ষাতকারে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতীসহ জ্যেষ্ঠ নেতারা।

দলের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ জানান, ‘আজকের মধ্যে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার শেষ করা হবে এবং দু-একদিনের মধ্যে দলের সম্ভাব্য প্রার্থীদের ফাইনাল তালিকা জানিয়ে দেওয়া হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ