দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শ্রমজীবী শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে বকনা বাছুর বিতরণ করেছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এডিপির শিশুশ্রম ইনেশিয়েটিভের উদ্যোগে শিশুর পরিবারের সদস্যদের মাঝে এসব গরু বিতরণ করা হয়।
এ উপলক্ষে রোববার (২৯ নভেম্বর) দুপুরে শহরের চাউলিযাপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন শিশুশ্রম ইনিশিয়েটিভ, অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের কৃষি বিষয়ক কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য ওয়ার্ল্ড ভিশনের ভারপ্রাপ্ত এডিপি ম্যানেজার নিকোলাস হালি, ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রবিউল ইসলাম রবি, ২নং ওয়ার্ডের কাউন্সিল মোস্তফা কামাল মুক্তি বাবু, ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. মকবুল হোসেন, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা দিলিপ কুমার, ২নং ওয়ার্ডের শিশুশ্রম প্রতিরোধ কমিটির সভাপতি মো. সোহেল আরমান রাকিব, ওয়ার্ল্ড ভিশনের সুপারভাইজার মোছা. সানোয়ারা খাতুন, ওয়ার্ল্ড ভিশনের সহায়তাকারী বেনজির আলী প্রমূখ। অনুষ্ঠানে শিশুশ্রম প্রতিরোধ কমিটি ২নং ওয়ার্ডের সদস্য সাংবাদিক মাহবুবুল হক খান, সদস্য আলহাজ্ব শের আলী, মো. রিয়াজুল ইসলাম, মো. মানিক, আতাউর রহমান, ১১নং ওয়ার্ডের সভাপতি আকাশ রহমান নয়ন, ১নং ওয়ার্ডের সভাপতি সার্জু বেগম, সহায়তাকারী সাবিয়া খাতুন, আফরোজা খানম সুমি, ময়না বেগমসহ শিশুশ্রম প্রতিরোধ কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠানে দিনাজপুর পৌরসভার ১, ২, ১০ ও ১১ নং ওয়ার্ডের ২৮টি শ্রমজীবী পরিবারের সদস্যদের মাঝে ২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়।