• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘পারফরম্যান্স তো টাকা দিয়ে কিনতে পারব না’

তামিমখেলাধুলা ডেস্ক : ‘অনেক টাকা দিয়ে খেলোয়াড় কেনা সম্ভব। কিন্তু পারফরম্যান্স তো আর কিনতে পারবেন না। পারফরম্যান্স এমন একটা জিনিস সেটা কেউ বলে কয়ে করতে পারে না। তবুও দায়িত্ববোধ বলতে কিছু থাকে।’- সোমবার তামিম ইকবাল নিজের দলের ক্রিকেটারদের নিয়ে এ কথা বলেন।

টানা তৃতীয় ম্যাচ হারের পর তামিম নিজের দল নিয়ে দ্বিধায় রয়েছেন। কিভাবে আত্মবিশ্বাস জোগাবেন সেই চিন্তাও তার মাথায় আসছে না। ক্রিকেটারদের যার যার দায়িত্ব নিয়ে খেলার কথা বারবার বলেও কাজ হচ্ছে না। দল হিসেবে নিজের দলকে খারাপ বলছেন না তামিম। কিন্তু দলে ক্রিকেটারদের সমন্বয়ের অভাব দেখছেন তিনি।

একই সঙ্গে বিদেশী ক্রিকেটারদের বাড়তি দায়িত্ব নিয়ে খেলার কথাও বলেছেন তিনি। তার ভাষ্য,‘আমরা যখন অনেক টাকা দিয়ে একজন বিদেশী ক্রিকেটারকে নিয়ে আসি।আমি নিশ্চিত তারা সব্ সময় ভালো করতে চায়। তারপরও পারফরম্যান্স এমন একটা জিনিস সেটা কেউ বলে কয়ে করতে পারে না। কিন্তু যেভাবে কামরান আকমল আজকে রান আউট হয়েছে সেটা নিয়ে কোনো উত্তর দিতে পারব না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ