• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামায়াত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উদ্বেগ

menon_badsha_sm04_529633093ঢাকা: ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা আসন্ন পৌরসভা নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াত নেতাদের স্বতন্ত্র প্রার্থী হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ উদ্বেগ প্রকাশ করেন।

মেনন-বাদশা বলেন, জামায়াত দলগতভাবেই যুদ্ধাপরাধী। এটি এখন আর কেবল অভিযোগ নয়, বরং আদালতের বিচারে প্রমাণিত সত্য। শুধু তাই নয়, দলটির সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ ফাঁসির আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনে এবং জামায়াতের আমির মতিউর রহমান নিজামী সুপ্রিমকোর্টে বিচার চলাকালীন সময় একাত্তরে তাদের স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড স্বীকার করে নিয়েছেন।

‘আগামী ৩০ ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে তারা অংশ নিতে যাচ্ছেন, যা খুবই উদ্বেগের’।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে এ বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বশীল ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলা হয়, আমরা আমাদের পার্টির পক্ষ থেকে ইতোমধ্যেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত সদস্যদের নির্বাচনে প্রার্থিতার বিষয়ে এ সব বক্তব্য তুলে ধরেছি। এখন মহান মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধান সমুন্নত রেখে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করাটা নির্বাচন কমিশনের দায়িত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ