• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন |

অবৈধভাবে বিমানবন্দরে প্রবেশ করলেই গ্রেফতার: প্রধানমন্ত্রী

????????????????????????????????????

সিসি নিউজ: দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিশ্চিতে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এ জন্য বিমানবন্দরে অবৈধভাবে যেই প্রবেশ করুক না কেন তাকে সঙ্গে সঙ্গে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন একধিক মন্ত্রী।

সূত্র জানায়, বৈঠকে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বিমানবন্দরে অনেক সময় ভিআইপিদের সঙ্গে অনেকে ঢুকে পড়েন। সেসময় তাদের অনেককেই আটকানো সম্ভব হয় না। এজন্য দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি বাংলাদেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা নিয়ে বিভিন্ন দেশ থেকেও আমাদের কাছে এ ধরনের প্রশ্ন এসেছে। এ কারণে একাধিক দেশ বাংলাদেশে তাদের ফ্লাইট বন্ধের কথাও তুলেছে।’

রাশেদ খান মেননের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী সবাইকে এ বিষয়ে সচেতন হতে নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ