• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১৩৪ কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

নির্বাচনঢাকা: পৌরসভা নির্বাচনে ভোটের আগেই ১৩৪ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সাধারণ কাউন্সিলর ৯৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৪০ জন। নিজেদের ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি)  কাছ থেকে এ তথ্য জানা যায়।

ইসির দেয়া তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরোনোর পর ২৩৪ পৌরসভায় বর্তমানে কাউন্সিলর  পদে ৮ হাজার ৫৮৯ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৫৩৩ জন প্রার্থী রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর‌্যন্ত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২ হাজার ৬৬৮ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯ হাজার ৭৭৯ জন মনোনয়নপত্র দাখিল করেন।

পরে সাধারণ কাউন্সিলর পদ থেকে ৬৩৮ ও সংরক্ষিত কাউন্সিলর পদ থেকে ১৩৫ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুসারে ৩০ ডিসেম্বর ২৩৪টি পৌরসভায় একযোগে  ভোট নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ