• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রচারণায় নামছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

নৌকাসিসি নিউজ: আজ সোমবার থেকে পৌর নির্বাচনের প্রচারে নামছে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। নির্বাচনী এলাকার সমস্যার সমাধান ও নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আশ্বাস প্রাধান্য পাবে এ প্রচারে। একইসঙ্গে দলের বিদ্রোহী প্রার্থীদের নিস্ক্রিয় করার চেষ্টা করবেন নেতারা। আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও পেশাজীবীরাও প্রচার চালাবেন নৌকার পক্ষে।

পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের বিদ্রোহী প্রার্থীদের নিষ্ক্রিয় করতে প্রতিটি বিভাগের জন্য আলাদা দল গঠন করেছে আওয়ামী লীগ। দলের জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বেশ কয়েকটি টিম প্রচারণার উদ্দেশ্যে সোমবার ঢাকার ছাড়বে। ঢাকা বিভাগের দায়িত্ব পেয়েছেন কাজী জাফরুল্লাহ ও নূহ-উল-আলম লেনিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা। একই সাথে কাজী জাফরুল্লাহ খুলনা বিভাগেরও সমন্বয় করবেন।

রাজশাহী বিভাগের নেতৃত্ব দেবেন সতীশ চন্দ্র রায় ও খায়রুজ্জমান লিটন। রংপুর বিভাগে কেন্দ্রীয় নেতা বদিউজ্জামান ভূইয়া ও নুজহাত চৌধুরীকে দায়িত্ব দেয়া হয়েছে। চট্টগ্রামে নেতৃত্ব দেবেন ফরিদুন্নাহার লাইলী। সিলেট বিভাগে মিসবাহউদ্দিন সিরাজ ও বরিশালে আফজাল হোসেন প্রচারনা চালাবেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার দলের পাশাপাশি প্রচারণার জন্য ১৪ দলের পক্ষে থেকেও টিম গঠন করা হয়েছে। যার নেতৃত্ব দেবেন জোটের নেতা ও সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া।

নৌকার সমর্থনে রাজনৈতিক কর্মীর পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের পেশাজীবী সংগঠনও কাজ করবে।

সূত্র: ইনডিপেনডেন্ট টিভি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ