• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে আ.লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

বহিস্কারযশোর: আসন্ন পৌরসভা নির্বাচনে যশোরে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় কেন্দ্রীয় নেতা এস এম কামাল উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সভা শেষে রাতে শহিদুল ইসলাম মিলন জানান, চৌগাছার বিদ্রোহী প্রার্থী এস এম সাইফুর রহমান বাবুল, অভয়নগরের ফারুক হোসেন এবং মনিরামপুরের জিএম মজিদকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একইসঙ্গে এই সব প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগের যে সব নেতাকর্মী কাজ করছেন তাদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে দলের মূল প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধেও দল কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ