• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন |

রানীশংকৈল ও গফরগাঁও পৌর নির্বাচনের বাধা কাটলো

নির্বাচনঢাকা: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচনের স্থগিতাদেশ বাতিল করেছে চেম্বার আদালত। এতে পৌরসভা দুইটির নির্বাচনে আর কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করে আদেশ দেন অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলীর আদালত।

রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে আদালতের আদেশে ঠাকুরগাঁও রানীশংকৈল পৌরসভা ভোটের তফসিল ছয় মাসের জন্য স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

হাইকোর্ট বিভাগে এক রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ৯ ডিসেম্বর ঠাকুরগাঁও জেলার এ পৌরসভার নির্বাচন আদেশ পাওয়ার পর থেকে ৩০ ডিসেম্বরের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেছিল।

অপরদিকে, সীমানা জটিলতার কারণে ময়মনসিংহের গফরগাঁও পৌরসভা নির্বাচন স্থগিত করেছিলেন হাইকোর্ট। গফরগাঁও পৌরসভার বর্তমান মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদের করা রিট আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ স্থগিতাদেশ দিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ