• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২৪ ঘণ্টা জরুরি সেবার নির্দেশ

নাসিমঢাকা: দেশের উপজেলা হাসপাতালগুলোতে জরুরি বিভাগের সেবা ২৪ ঘণ্টা চালু রাখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘তৃণমূল পর্যায়ে সেবার মান বাড়াতে করণীয়’ বিষয়ে এক বৈঠকে সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন। এ জন্য তিনি চিকিৎসক, নার্সসহ প্রয়োজনীয় জনবলের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী  বলেন, “গ্রামাঞ্চলে যেকোনো সময় দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষ যেন দ্রুত জরুরি চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই উপজেলা হাসপাতালে সার্বক্ষণিক জরুরি চিকিৎসা ব্যাহত হতে দেওয়া যাবে না।”

সরকার ভৌত অবকাঠামো নির্মাণ করছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, “অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে উপজেলা পর্যন্ত সব হাসপাতালকে সমৃদ্ধ করে তুলেছে। তারপরও উপজেলা হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু থাকবে না, তা হতে পারে না।”

বৈঠকে স্বাস্থ্যসচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ