• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সরকারি মদদেই বিএনপি কার্যালয়ে হামলা

Raঢাকা: সরকারি মদদে ‘আসল বিএনপি’ নামধারী উচ্ছিষ্ট-পরজীবী ও টোকাইদের দিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র রুহুল কবির রিজভী আহমেদ।

এ হামলায় অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হওয়ার দাবিও করা হয়েছে দলের পক্ষ থেকে।

বিএনপি বলেছে, ‘৫ জানুয়ারির ভোটারবিহীন প্রহসনের নির্বাচন ও সদ্য অনুষ্ঠিত কারচুপির পৌর নির্বাচন থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতেই সরকারি মদদে পুলিশি প্রটেকশনে এ হামলা চালানো হয়েছে। এ ঘটনা শুধু অনভিপ্রেতই নয়, সরকারি নীল নকশার অংশ।’

শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।

এর আগে শনিবার বিকেল পৌনে ৪টার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কার্যালয় দখলে নিতে যায় আসল বিএনপি দাবিদার কামরুল হাসান নাসিমের লোকজন। কিন্তু  বিএনপি কার্যালয়ে আগে থেকেই অবস্থান নেয়া ছাত্রদল-যুবদল নেতাকর্মীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা।

রিজভী বলেন, ‘সরকারি মদদে এ হামলায় সাংবাদিকসহ ছাত্রদল ও যুবদলের ১৫ জন আহত হয়েছেন।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন— দলটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ