• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কয়লাখনি থেকে মিথেন গ্যাস উত্তোলনে কূপ খনন শুরু

1সিসি নিউজ : দেশে আজ মঙ্গলবার থেকে প্রথমবারের মত কোল-বেড মাইনিং পদ্ধতিতে শুরু হলো মিথেন গ্যাস উত্তোলনের প্রথম ধাপের কাজ।
বাংলাদেশে যে কয়টি কয়লা খনি আছে, তারমধ্যে সর্ববৃহৎ কয়লাখনি জয়পুরহাটের জামালগঞ্জে এই গ্যাস কূপ খনন। এসব কূপের মাধ্যমে গ্যাস উত্তোলনের সম্ভাব্যতা যাচাই করা হবে। ফলে সেখানে কয়লা ও গ্যাসের নমুনা সংগ্রহ, গ্যাসের উপস্থিতি নির্ণয় করা হবে।
১৬ বর্গকিলোমিটার এলাকাব্যাপী এ খনিতে কয়লার মজুদের সম্ভাব্য পরিমাণ ১ হাজার ৫৩ মিলিয়ন মেট্রিকটন। রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার অর্থায়নে এই কাজ চলবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ বলছিলেন, কয়লার ফাঁকে ফাঁকে এই গ্যাস জমে থাকে এবং সেগুলো তুলে আনার পদ্ধতিকেই বলা হয় কোল-বেড মাইনিং। ফলে কয়লা সেখানে থেকে যাবে, কিন্তু গ্যাসটা তুলে আনা হবে। এই খনিতে এক হাজার ১০০ মিটার গভীরতার তিনটা কূপ খনন করে গ্যাস উত্তোলন শুরু হবে।
ইশতিয়াক আহমেদ বলছেন, একেকটি কূপের কাজ শেষ হতে প্রায় ৪০ দিন লেগে যাবে। সবমিলিয়ে ১২০ দিনের কিছু বেশি সময় লাগবে। এরপর গ্যাসের সরবরাহ পরীক্ষা করার জন্য আরো দুটি কূপ খনন করা হবে। এসব পরীক্ষা থেকে পরামর্শক প্রতিষ্ঠান জানাবে, এই খনির গ্যাস উত্তোলন যোগ্য কিনা।
খনিতে জমে থাকা গ্যাস উত্তোলনে গতবছরের ২১ জুন ভারতীয় একটি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করে পেট্রোবাংলা। ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সালে করা একটি জরিপে জয়পুরহাটের জামালগঞ্জে কয়লাখনির সন্ধান পাওয়া যায়। সূত্র : বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ