• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খালেদার উদ্দেশে মতিয়ার হিন্দি গান

Motai1452003167ঢাকা: মঙ্গলবার বিকেল। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে চলছে আওয়ামী লীগের সমাবেশ। বক্তব্য দিতে মঞ্চে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বক্তৃতার মাঝে তিনি খালেদা জিয়ার উদ্দেশে একটি হিন্দি গানের কলি গেয়ে শোনান- ‘ম্যায় ভুল গ্যায়া হার বাত, মাগার তেরা পেয়ার নেহি ভুলে’।

মতিয়া চৌধুরী বলেন, ‘হঠাৎ বেগম জিয়া আবিষ্কার করলেন, মুক্তিযুদ্ধে ৩০ লাখ লোক শহীদ হয় নাই। আসলে তিনি জানবেন কী করে? তিনি তো মেহমান ছিলেন। ‘আপনি মেহমানদারি ভুলতে পারেন নাই। কাজেই আপনি শহীদের সংখ্যা নিয়া প্রশ্ন তোলেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া উপজেলা নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু তখন কথা হইল এটা লোকাল নির্বাচন, অন্য মার্কার নির্বাচন …। এই তো সেই দিন, ৩০ ডিসেম্বর, নৌকা মার্কায় পৌর নির্বাচন হইছে, আর বিএনপি অংশগ্রহণ করছে ধানের শীষ মার্কা নিয়ে; কাজেই পরিষ্কার প্রমাণ হয়ে গেল, গাধা পানি খায়, ঘোলা কইরা খায়, আপনি ঘোলা কইরা পানি খান।’

মতিয়া চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর তাঁর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা পেয়েছি পদ্মা সেতু।’ তিনি বলেন, ‘আমরা যখন গণতন্ত্রের বিজয় দিবস পালন করছি, উনি তখন বিলাপ দিবস পালন করছেন। ওনাকে আর কখনো বিজয়ের মুখ দেখতে হবে না।’

প্রসঙ্গত, ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয় ও ধানমণ্ডির রাসেল স্কয়ারে সমাবেশ করে আওয়ামী লীগ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ