গোপালগঞ্জ: গোপালগঞ্জ টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকা থেকে হেলিকপ্টারে শুক্রবার পৌনে ১২টার দিকে তিনি টুঙ্গীপাড়ায় যান। এরপর সেখানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন। এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এর আগে টুঙ্গীপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা, লে. কর্নেল (অব.) ফারুক খান, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ প্রমুখ।
দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে নিজ বাসভবনে অবস্থান করবেন তিনি। সেখানে মিলাদ মাহফিল, জোহরের নামাজ ও মধ্যাহ্ন বিরতি করবেন।
এরপর বিকেলে প্রধানমন্ত্রী টুঙ্গীপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।