• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন |
শিরোনাম :

ইউপি নির্বাচন দলীয় প্রতীকে করার সিদ্ধান্ত আ.লীগের

আ’লীগসিসি নিউজ: দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন যে আইন রয়েছে, সেই পদ্ধতিতেই আগামীতে ইউনিয়ন নির্বাচনে অংশ গ্রহণ করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে শনিবার সন্ধ্যা থেকে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠকে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম পৌরনির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী থাকা প্রসঙ্গে বলেন, আওয়ামী লীগের মতো এত বড় একটি বৃহৎ রাজনৈতিক দলের যে পরিমাণ বিশৃঙ্খলার আশঙ্কা করেছিলাম, সেটা হয়নি।

তবে তারপরও যারা দলের সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ইউনিয়ন পরিষদেরও আমাদের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এ জন্য দলীয় প্রতীকেই ইউনিয়ন নির্বাচনে যাওয়া যেতে পারে। এটা আমাদের জন্য একটি পরীক্ষাও।

এ সময় দলীয় সভাপতি শেখ হাসিনা বলেন, দলের সাধারণ সম্পাদক যেভাবে কথা বললেন, আমাদেরকে সেই পদ্ধতিতেই এগুতে হবে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র আরো জানায়, পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের প্রশ্রয় দেওয়া সংসদ সদস্য, মন্ত্রী ও জেলার নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে অভিযুক্তদের ব্যাপারে তদন্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দলের সাত সাংগঠনিক সম্পাদককে এ তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে যারাই দোষী প্রমাণিত হবেন তাদের শাস্তির আওতায় আনা হবে।

তার আগে কেন্দ্র থেকে তিন সপ্তাহ সময় বেধে দিয়ে অভিযুক্তদের কাছে শো-কজ নোটিস পাঠানো হবে। তবে অভিযুক্তরা কারণ দর্শানোর সুযোগ পাবেন।

সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, যারা বিদ্রোহী প্রার্থী ছিল তাদের বিরুদ্ধে আমরা দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করেছি। তাদের বহিস্কার করা হয়েছে।

তবে তাদেরকে যেসব এমপি-মন্ত্রী ও জেলার নেতারা প্রশ্রয় দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আগে অভিযোগ তদন্ত হওয়া দরকার।

এ বক্তব্যের প্রেক্ষিতে দলীয় সভাপতি শেখ হাসিনা সাংগঠনিক সম্পাদকদের অভিযুক্তদের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন। এ প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্ক তোলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উকিল নোটিস পাঠানো আইনজীবীকে দলের পক্ষ থেকে আইনী সহায়তা দিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও আইনজীবী নেতা মমতাজ উদ্দিন মেহেদীকে দায়িত্ব দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ