নোয়াখালী : জাল ভোট দেওয়ার অভিযোগে ফের নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা।
প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চৌমুহনী পৌরসভায় কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।