• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন |

চৌমুহনী পৌরসভায় ফের ১ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

ভোটনোয়াখালী : জাল ভোট দেওয়ার অভিযোগে ফের  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত  ঘোষণা করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম মোস্তফা।

প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চৌমুহনী পৌরসভায়  কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ