• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রেকর্ড গড়লেন সানিয়া-হিঙ্গিস জুটি

sania--mirza-and-martina-hiখেলাধুলা ডেস্ক : সানিয়া মির্জা ও মার্টিনা হিঙ্গিস জুটি টানা ২৯টি ম্যাচে বিজয়ী হয়েছেন। এই জয়ের মধ্যে দিয়েই টেনিসের প্রমিলা দ্বৈতের বিশ্বের এক নম্বর জুটি ভঙ্গ করলেন ২২ বছর আগের রেকর্ড। ১৯৯৪ সালে গিগি ফার্নান্দেজ এবং নাতাশা জেভেরোভা জুটি টানা ২৮টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছিলেন। আর এই রেকর্ডটি বৃহস্পতিবার ভেঙ্গে ফেললেন ইন্দো-সুইস জুটি।

অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, সানিয়া-মার্টিনা কি পারবেন এই রেকর্ড ভাঙতে? বৃহস্পতিবার সিডনি ইন্টারন্যাশনালে সবার প্রশ্নেরই উত্তর মিলল। সিডনি ইন্টারন্যাশনালে প্রমিলা দ্বৈতের ফাইনালে ওঠার ম্যাচে বিজয়ী হয়েছেন এই জুটি। সানিয়া-মার্টিনা জুটির এই জয়ের সাথেই রেকর্ডও হয়ে গেল টানা ২৯টি ম্যাচে জয়লাভের। তারা সেমি ফাইনালে রোমানিয়ার রালুকা ওলারু ও কাজাখাস্তানের অরোসলাভা শুভদভা জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছেন।

ম্যাচের প্রথম রাউন্ডে সানিয়া-মার্টিনা ৪-৬ সেটে হেরে যান। তবে দ্বিতীয় রাউন্ডে ঠিকই আবার জয় তুলে নেন ৬-৩ সেটে। আর তৃতীয় রাউন্ডে অনেক শক্ত লড়াইয়ের পর ১০-৮ সেটে জয় লাভ করেন এই জুটি। এখন শুধু ফাইনালের অপেক্ষা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ