• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

‘সবার জন্য কম্পিউটার ব্যবহার নিশ্চিত করতে হবে’

ইনুঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে সবার জন্য কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে হবে।

খাদ্য পাওয়ার অধিকার যেমন সবার আছে তেমনি সকলের কম্পিউটার ও ইন্টারনেট পাওয়ার অধিকার রয়েছে। আর এটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।

এক্ষেত্রে কম্পিউটার ক্রয়ে নির্ধারিত ৪ শতাংশ কর প্রত্যাহার ও বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা হবে। চলতি সংসদ অধিবেশনে এ বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছে তথ্যমন্ত্রী।

বুধবার মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে ডিজিটাল আইসিটি মেলার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কম্পিউটারের উপর অতিরিক্ত ভ্যাট আরোপের বিষয়ে নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি আন্তরিকতার সঙ্গে সমাধান করবেন।’

ঢাকা-১০ আসনের সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে। তরুণ প্রজন্ম যেভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করছে তাদের জন্য সেটি কী ভাবে আরো সহজ্যলভ্য করা যায় সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। স্কুল, কলেজগুলোতে এর ব্যবহার বৃদ্ধি করতে হবে।’

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘৩০-৩৫ বছর আগে ডিজিটাল বাংলাদেশ নিয়ে চিন্তাও করা যেতো না। বর্তমানে উত্তরোত্তর এর সমৃদ্ধি ঘটছে। তথ্য প্রযুক্তির ব্যবহার সবার মাঝে নিশ্চিত করতে হলে এটিকে সহজলভ্য করতে হবে। শিশুরা যাতে প্রথম থেকে এটি ব্যবহার করতে পারে সে ব্যবস্থা করতে হবে। যাতে করে তারা শুরু থেকে তথ্য প্রযুক্তি সম্পর্কে একটি ধারণা পায়।’ কম্পিউটারের উপর নির্ধারিত ৪ শতাংশ ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।

ডিজিটাল আইসিটি ফেয়ারের আহ্বায়ক তৌফিক এহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার মোস্তফা মহসীন মন্টু, বাংলাদেশ কম্পিউটার সমিতির সাবেক সভাপতি মোস্তফা জব্বার, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান এস এ কাদের কিরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ