• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

র‌্যাংকিংয়ে মুস্তাফিজের লাফ

Mustafiz1453550087খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যেকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ খেলে ইনজুরিতে পড়েন মুস্তাফিজুর রহমান। ওই দুই ম্যাচে তার আহামরি কোনো পারফরম্যান্স ছিল না। বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। তবুও আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে এক লাফে ৭৮ ধাপ এগিয়েছেন মুস্তাফিজ। ১১৫ নম্বর থেকে এগিয়ে এসে মুস্তাফিজের অবস্থান এখন ৩৭ নম্বরে।

উন্নতি হয়েছে আরেক পেসার আল-আমিন হোসেনেরও। ২ ম্যাচে ৩ উইকেট নেওয়া আল-আমিন ১৫ ধাপ এগিয়েছেন। ৫০ নম্বর থেকে এগিয়ে তার অবস্থান এখন ৩৫ নম্বরে।

বোলিংয়ের মতো ব্যাটিংয়েও বাংলাদেশের ক্রিকেটারদের উন্নতি হয়েছে। জিম্বাবুয়ের বিপক্ষে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করা সাব্বির রহমান ৫৯ ধাপ এগিয়েছেন। চার ম্যাচে ১৪০ রান করা সাব্বির রয়েছেন ৭৯ নম্বরে। সিরিজের আগে তার অবস্থান ছিল ১৩৮ নম্বরে।

সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। তবুও টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাকিব শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। সাকিবের পরেই রয়েছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। ব্যাটিং ও বোলিং বিভাগে সাকিবের অবস্থান যথাক্রমে ২২ ও ১০ নম্বরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ