• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কোহলির জন্য পাকিস্তানি যুবকের ১০ বছর জেল

185814_1খেলাধুলা ডেস্ক: ভারতীয় পতাকা উড়ানোর দায়ে বৃহস্পতিবার পাকিস্তানের একটি আদালত উমর দারাজ নামে যুবকের ১০ বছরের জেল দিয়েছে।

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত উমর নিজ ভবনে ভারতীয় পতাকা উড়ান।

পাকিস্তানের পত্রিকা ডন ও টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা সিরিজে কোহলির খুবই ভাল পারফর্মেন্সে আবেগতাড়িত হয়ে উমর দারাজ তার ঘরে কোহলির ছবি ও ভারতের পতাকা টাঙ্গিয়ে দেয়।

সোমবার পুলিশ তাকে গ্রেফতার করে ও মঙ্গলবার তাকে রিমান্ডে চাওয়া হয়।

সেই সিরিজে কোহলি প্রথম ম্যাচে করেছিলেন ৯১। তার পর যথাক্রমে ৫৯, ১১৭, ১০৬ এবং পঞ্চম ম্যাচে ৮ রান করেছিলেন।

উমরের প্রতিবেশী রানা রসিদ ডনকে বলেন, সিরিজের পরই তার বাড়িতে ভারতীয় পতাকা দেখা যায়। মানুষ উমরকে পতাকা সরাতে পরামর্শ দেয়। কিন্তু পেশায় একজন দর্জি উমর তাদের কথায় খুব একটা পাত্তা দেননি। তার পর হয়তো কেউ পুলিশকে জানালে পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং পতাকা ও কোহলির ছবি দুটোই নামিয়ে দেয়।

জেলা পুলিশ অফিসার ফায়সাল রানা ডনকে বলেন, উমরের বয়স ২২ বছর। তিনি তার নিজ দোকানেই ভারতের পতাকা সিলাই করেছিলেন।

পুলিশ তাকে পাকিস্তান প্যানেল কোড ১২৩-এ এর আওতায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে সার্বভৌম খর্ব করার অপরাধে ১০ বছরের জেল ও জরিমানার শাস্তি প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ