• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিরোপার পথে একধাপ এগিয়ে গেল বার্সেলোনা

133137_1খেলাধুলা ডেস্ক: অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে একধাপ এগিয়ে গেল বার্সেলোনা। শনিবার ৯ জনের দলে পরিণত হওয়া মাদ্রিদের দলটিকে ২-১ গোলে হারিয়েছে মেসি-নেইমার-সুয়ারেজরা।

বার্সেলোনার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে কোকের গোলে ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েছিল অ্যাটলেটিকো । প্রথমার্ধেই মেসি সমতা ফেরানোর পর বার্সেলোনাকে এগিয়ে দেন সুয়ারেস।

প্রথমার্ধের শেষের দিকে দশ জনের দলে পরিণত হওয়ার পর দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের মধ্যে আরেকটি লাল কার্ডে ম্যাচে আর ফিরতে পারেনি অতিথিরা।

ম্যাচের শুরু থেকেই কিন্তু লড়াইয়ের আভাস দিয়েছিল অ্যাটলেটিকো। দ্বিতীয় মিনিটে অ্যান্থনিও গ্রিজম্যানের দূরপাল্লার শট কর্নারের বিনিময়ে ঠেকান বার্সেলোনার গোলরক্ষক ক্লডিও ব্রাভো। তবে দশম মিনিটেই এগিয়ে যায় অ্যাটলেটিকো। ডান দিক থেকে আসা দারুণ ক্রসে ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে ব্রাভোকে পরাস্ত করেন স্পেনের মিডফিল্ডার কোকে।

খেলার  ৩০ মিনিটে আনন্দের উপলক্ষ আনেন মেসি। নেইমার বাঁয়ে বল বাড়িয়েছিলেন জর্দি আলবাকে। তার পাস থেকে কাছের পোস্ট দিয়ে বল জালে জড়ান আর্জেন্টিনা অধিনায়ক। ৩৮ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে নেন সুয়ারেস। মাঝ মাঠ থেকে চিপ করা বল এক ডিফেন্ডারের সঙ্গে লড়াই করে দখল করে দুরূহ কোণ থেকে শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই গোলরক্ষক।

লা লিগার এই মৌসুমে সুয়ারেস গোল হলো সর্বোচ্চ ১৯টি।

৪৪ মিনিটে মেসিকে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাটলেটিকোর ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইস।

৬৫ মিনিটে সুয়ারেসকে অযথা ফাউল করে তারই স্বদেশি দিয়েগো গোডিন লাল কার্ড দেখলে বলতে গেলে সব আশা শেষ হয়ে যায় অ্যাটলেটিকোর।

এই জয়ে ২১ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ বেশি খেলা অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ