• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন |

অনুমোদনবিহীন বিদেশিদের তথ্য চেয়েছে এনবিআর

রাজস্ব বোর্ডঢাকা: বাংলাদেশে অনুমোদনবিহীন (ওয়ার্ক পারমিট ব্যতীত) অবস্থানরত বিদেশি নাগরিকদের কর আদায় কার্যক্রম পর্যবেক্ষণে তথ্য সংগ্রহ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তথ্য প্রদানে বিনিয়োগ বোর্ড, এনজিও ব্যুরো, বেপজা ও ইমিগ্রেশনের পরিচালক এবং সিআইডি উইং-১ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছে এনবিআর।

গত ২৮ জানুয়ারি এনবিআরের দ্বিতীয় সচিব (ট্যাকসেস লিগাল অ্যান্ড এনফোর্সমেন্ট) মোনালিসা শাহরীন সুস্মিতা ‘অতীব জরুরি’ ক্যাটাগরিতে এ চিঠি ইস্যু করেন।

চিঠিতে বলা হয়েছে, অর্থ আইন-২০১৫ এর সংযোজিত আইনের প্রয়োগ ও বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের ওপর প্রযোজ্য কর আদায়ের জন্য কাজ করছে এনবিআর।

এজন্য বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের তালিকার সফট কপি taxeslegalnbr@gmail.com ই-মেইল ঠিকানায় মেইল করতে এবং তালিকার হার্ডকপি (২ সেট) এনবিআরে প্রেরণ করতে অনুরোধ জানানো হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ