খেলাধুলা ডেস্ক: নতুন রেকর্ড গড়ে এসএ গেমসে বাংলাদেশের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন শিলা।
৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে তিনি সময় নিয়েছেন ৩৪.৮৮ সেকেন্ড। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার রহিমা মাইউমির। ২০০৬ সালে তিনি এ ইভেন্টে সময় নেন ৩৪.৯৭ সেকেন্ড।
ভারতে চলমান এসএ গেমসে সোমবার ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছেন শিলা। এর আগে রবিবার ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন শিলা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১৭টি ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক নিয়ে পদক তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ