• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজারহাটে জিপিএ-৫ প্রাপ্তদের পুরস্কার বিতরণ

Rajarhat Kurigram News Pic-11-02-2016রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে ৭দিন ব্যাপী শিক্ষা মেলার সমাপনী দিনে বুধবার সন্ধ্যায় ২৩২ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম। উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মো. আক্তারুজ্জামান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কফিল উদ্দিন। সহকারী শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র রায়ের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-সহকারী শিক্ষা অফিসার মো. আফজাল হোসেন, প্রধান শিক্ষক মো. নুর ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৯টি স্টল স্থান পেয়েছিল। এদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ