মাহবুবুল হক খান, দিনাজপুর : দিনাজপুরে বিশিষ্ট আলেম সাবেক মন্ত্রী মুফতি মাওলানা মোহাম্মদ ওয়াক্কাস বলেছেন, বাংলা ভাষা শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজে আইন। আলেমদের জন্য শুদ্ধ বাংলা জানা ফরজ। কারণ বাংলা না জানলে মানুষকে কুরআন বুঝানো যাবে না ও দ্বীনের দাওয়াত দেয়াও সম্ভব হবে না। মাতৃভাষায় মানুষকে কুরআন বুঝাতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক নবী-রাসুলকে তাঁর মাতৃভাষায় শিক্ষাদান করেছেন। তাই যারা একটি সুন্দর সমাজ পরিচালনা করতে পারে এমন মুহাক্কেক-অভিজ্ঞ আলেম তৈরী করতে হবে। সাম্রাজ্যবাদী শক্তি আলেমদের সন্ত্রাসী বানাতে চায়। তাদের ষড়যন্ত্র হতে সর্তক থাকতে হবে।
রোববার (২১ ফ্রেব্রুয়ারী) রাত সাড়ে ৯টায় দিনাজপুর সদর উপজেলার করিমুল্যাপর কিসমত মাদবপুর (মোল্লা জঙ্গল) মাদরাসা-ই-নুরীয়ার উদ্যোগে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলা হিলি মাদরাসার মুহাদ্দিস মাওঃ ওবায়দুল মতিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫নং ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠান উপস্থাপনা করেন মাদরসা-ই-নুরীয়ার মুহতামিম মাওঃ ফরহাদ আলম।
অনুষ্ঠানে এন্তেজামিয়া কমিটির আহবায়ক প্রকৌশলী মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম আমু, সদস্য মো. আব্দুল খালেক, মো. মকসেদ আলী, কমিটির সদস্য ও নুরজাহান কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আ স ম আব্দুল মঈদ, স্থানীয় ওলামায়ে কেরামসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
ক্বেরাত সম্মেলনে সুললিত কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মিশর পার্লামেন্টের ক্বারী আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী শায়েখ মোহাম্মদ আল মুরিজ্বী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী শায়েখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী আবু সালেহ মোহাম্মদ মুসা, হাফেজ ক্বারী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, ক্বারী মুফতি মাওলানা সিদ্দিকুর রহমান, আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযেগিতায় প্রথম স্থান অধিকারকারী হাফেজ নাজমুস সাকিব, তার ছোট ভাই হাফেজ মো. তরিকুল ইসলাম প্রমূখ।
দিনাজপুরসহ দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও সুধীজন ব্যাতিক্রমধর্মী ক্বেরাত সম্মেলন উপভোগ করেন। সব শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়।