• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফেসবুক ভিডিওর মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা

ফেসবুকপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একটি নতুন ফিচার চালু করেছে। এর সাহায্যে ১৫ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো যাবে।

সাইটটিতে এত দিন টেক্সট বা ইমেজ পাঠানোর মাধ্যমে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর সুবিধা ছিল। এবার যোগ হলো ভিডিও মেসেজ।

আপাতত শীর্ষ সোস্যাল মাধ্যমটির এ সুবিধা পাবেন শুধু আইওএস প্লাটফর্মের গ্রাহকরা। অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীর যদি আইফোন থাকে, সেক্ষেত্রে বন্ধু থেকে শুরু করে পরিচিত কোনো ব্যক্তিকেও ভিডিও মেসেজের মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারবেন।

ফেসবুকের নতুন ফিচারটির নাম ‘বার্থডে ক্যাম’। ফিচারটির সাহায্যে ফেসবুক ব্যবহারকারী আইফোনের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ১৫ সেকেন্ডের ভিডিও বার্তা পাঠাতে পারবেন।

প্রাথমিকভাবে আইওএস ব্যবহারকারীরা সুবিধাটি পেলেও কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রয়েডসহ অন্যান্য প্লাটফর্মের ফেসবুক গ্রাহকরাও ফিচারটির সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

ফেসবুককেন্দ্রিক ভিডিও সেবার গুরুত্ব বাড়ছে। সাইটটির নিউজফিডের জন্য ভিডিও বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। গত বছর ফেসবুক ভিডিওর জন্য আর্থিক সম্মানী দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্টদের ধারণা, শিগগিরই ভিডিওনির্ভর হয়ে উঠবে ফেসবুক। অর্থাত্ সাইটটির ব্যবহারকারীরা প্রয়োজনীয় ভিডিও খুঁজতে অন্য কোনো সাইট নয়, ফেসবুকেই বেশি অনুসন্ধান করবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ