• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন খালেদা ও তারেক

বিএনপিসিসি নিউজ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আসন্ন ষষ্ঠ জাতীয় কাউন্সিলের অংশ হিসেবে দলটির চেয়ারপার্সন পদে বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্ব স্ব পদে নির্বাচিত হয়েছেন। এ দুটি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আজ রবিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য গঠিত  নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার এ ঘোষণা দিয়েছেন।  তিনি জানান, খালেদা জিয়া ও তারেক রহমান তিন বছরের জন্য নির্বাচিত হয়েছেন। তবে এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে দলের জাতীয় কাউন্সিলে।
এর আগে আসন্ন কাউন্সিলকে সামনে রেখে বিএনপির চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তার ছেলে তারেক রহমানের মনোনয়নপত্র জমা দেয়া হয়। গত শুক্রবার তাদের মনোনীত প্রতিনিধিরা নয়াপল্টনে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। অথনই অনুমান করা হয়েছিল, দলটির এ ২ শীর্ষ পদে আর কেউ মনোনয়নপত্র না নেয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তারা।
শুক্রবার বেলা ১১টার দিকে চেয়ারপারসন পদে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। খালেদা জিয়ার মনোনীত এজেন্ট হিসেবে গত বুধবার রিজভী মনোনয়নপত্র সংগ্রহ করে ছিলেন। দুপুর ১২টার দিকে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেকের মনোনয়নপত্র জমা দেন দলের আরেক যুগ্মমহাসচিব মো. শাহজাহান। রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান।
দলিয় সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া ১৯৮৪ সাল থেকেই টানা দলটির চেয়ারপারসনের দায়িত্বে আছেন। ৬ বছর আগে ২০০৯ সালের ডিসেম্বরে দলের সর্বশেষ কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করে সে দায়িত্ব দেয়া হয় তার বড় ছেলে তারেক রহমানকে। এ পদে নির্বাচনের বিধান দলের গঠনতন্ত্রে ছিল না। গত ১০ ফেব্রুয়ারি দলের স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র সংশোধন করে এ বিষয়টি যুক্ত করা হয়। এর আগে গত ২০০৯ সালের কাউন্সিলেও খালেদা জিয়া ও তারেক রহমান বিএনপির চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।
প্রসঙ্গত চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী গত ২ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ; ৪ মার্চ মনোনয়নপত্র জমা; ৫ মার্চ যাচাই-বাছাই ও ৬ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে হবে নির্বাচন। কিন্তু এ ২ শীর্ষ পদে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করেছে দলটির নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ