• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের নারীরা

Bd-women-eng-women20160317094736খেলাধুলা ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক চারলট এডওয়ার্ডস। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

এর আগে উদ্বোধনী ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৭২ রানের বড় ব্যবধানে হেরেছে জাহানারারা। তাই টুর্নামেন্টে টিকে থাকতে হলে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের জন্য।

টস হারের পর বাংলাদেশ অধিনায়ক জাহানারা আলম বলেন, ‘আমরা টস জিতলেও ব্যাটিং নিতাম। এখন বল করতে হবে। গত ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে এ ম্যাচে ব্যবহার করতে হবে। আশা করি ভালো করতে পারবো। দলে একটি পরিবর্তন হয়েছে। সানজিদার পরিবর্তে দলে এসেছেন ফারজানা।’

বাংলাদেশ দল :
জাহানারা আলম, আয়শা রহমান, শারমিন আক্তার, ফারজানা হক, রুমানা আহমেদ, নিগার সুলতানা, লতা মন্ডল, সালমা খাতুন, ফাহিমা খাতুন, নাহিদা খাতুন ও খাদিজা তুল কুবরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ