• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

শিক্ষা প্রতিষ্ঠানে স্কাইপি, ভাইবার এ্যাকাউন্ট খোলার নির্দেশ

ভাইবারসিসি নিউজ: দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাইপি ভাইবার এ্যাকাউন্ট খোলার নির্দেশ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি)। নানাবিধ যোগাযোগ, ছবি ও তথ্য আদান-প্রদান দ্রুততার সঙ্গে করার  উদ্যোগের অংশ হিসেবে এমন নির্দেশনা দেওয়া হয় বলে শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন।

সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক চিঠিতে এ  নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাথে স্কাইপি ও ভাইবারে যোগাযোগ করার জন্য অধিদপ্তরাধীন সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সহকারি কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, উচ্চ মাধ্যমিক শিক্ষক  প্রশিক্ষণ ইনস্টিটিউট ও সরকারি মাদ্রাসা সমূহকে জরুরী ভিত্তিতে স্কাইপি ও ভাইবার এ্যাকাউন্ট খুলতে হবে। সেই সাথে এ্যাকাউন্ট খোলা শেষে আগামী সাত কর্ম দিবসের মধ্যে অধিদপ্তরে প্রেরণ করতে হবে।

নির্দেশনার কপি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। অধিদপ্তরের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

কয়েকমাস আগে নেওয়া শিক্ষা মন্ত্রণালয়ের এক সিদ্ধান্তের ধারাবাহিকতায় এমন নির্দেশনা দেয় মাউশি অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ