• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরাফাত সানিকে নিষিদ্ধ করেছে আইসিসি

আরাফাতখেলাধুলা ডেস্ক: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে বাংলাদেশি স্পিনার আরাফাত সানিকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ এবং স্পিনার আরাফাত সানির বোলিং নিয়ে প্রশ্ন ওঠে। বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন দুই অনফিল্ড আম্পায়ার এস রবি এবং রড টাকার। প্রাথমিকভাবে অভিযোগটা তারা জানিয়েছিলেন বাংলাদেশ দলের টিম ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে।

আইসিসির কাছে অভিযোগ পৌঁছার পর সাত দিনের মধ্যেই পরীক্ষার কথা জানানো হয়। চেন্নাই বিশ্ববিদ্যালয়ের বায়োমেকানিক্যাল সেন্টারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয় তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে।

সূত্র জানায়, আরাফাত সানি আগে পরীক্ষা দেওয়ায় তার রিপোর্ট আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাময়িক এই নিষেধাজ্ঞার কারণে অ্যাকশন পরিবর্তন না করা পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচে বোলিং করতে পারবেন না আরাফাত সানি।

তার পরিবর্তে বিকেলে ভারত যাচ্ছেন সাকলাইন সজিব।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ