• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |

টুইটারে সোনমের ফলোয়ার ৭০ লক্ষ!

Sonomবিনোদন ডেস্ক: ৭০ লক্ষ সদস্যের পরিবারের মধ্যমণি হলেন সোনম কপূর। টুইটারে তার ফলোয়ারের সংখ্যা এখন ৭০ লক্ষ। শুধুমাত্র অনিল কপূরের মেয়ের পরিচয়ের গণ্ডি পেরিয়ে বলিউডে ক্রমশ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সোনম।

একের পর এক ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। তার সর্বশেষ ছবি ‘ডলি কি ডোলি’-তেও দুরন্ত অভিনয় করেছেন তিনি। আগামী ১২ নভেম্বর মুক্তি পাবে সুরজ বরজাতিয়ার ‘প্রেম রতন ধন পায়ো’। ছবিতে সোনম-সলমনের জুটির অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ