• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতল কিউইরা

58068_1খেলাধুলা ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে ২-১’এ তিন ম্যাচ ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদেরকে ৩৮ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় কিউইরা।

শুক্রবার হারারে স্পোর্সট ক্লাবে শুরুতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময় ২৭৩ রান সংগ্রহ করে টসে হেরে যাওয়া নিউজিল্যান্ড। জবাবে ৪৭.৪ ওভারে ২৩৫ রান সংগ্রহ করতেই ইনিংস গুটিয়ে যায় জিম্বাবুয়ের।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে হ্যামিল্টন মাসাকাদজা ও চিভাভা ৯৭ রান জমা করেন। কিন্তু চিভাভা ৩২ রান করে আউট হওয়ার পর মাসাকাদজাও মাঠ থেকে বিদায় নেন। ৭১ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫৭ রান করেন তিনি।

ওয়ানডাউনে মাঠে নামা এরভাইন (৩২) আউট হলে সীন উইলিয়ামস ছাড়া বাকিরা দ্রুতই মাঠ থেকে বিদায় নেন। অষ্টম উইকেটে বিদায় নেয়ার আগে ৬২ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৬৩ রান করেন উইলিয়ামস।

কিউই সেরা বোলার ম্যাকক্লেনাঘান সর্বোচ্চ তিনটি উইকেট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ