• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |

তোমার মত কেউ ভালো নয়

Untitled-3।। জিনাত ইসলাম ।।

কষ্ট দিনে ভালোবেসে
তুমিই ছিলে আমার পাশে ,
বাকি সবাই দুধের মাছি
মিছেই বলে এইতো আছি ৷

বন্ধু হবার মিথ্যে আশায়
বারে বারে মন ভেঙ্গে দেয় ,
ওরা কেবল সুখ টুকু চায়
তোমার মত কেউ ভালো নয় !

দু:খের সময় আপন ভেবে
কে আর আমায় কাছে নেবে ?
তোমার দোয়াই সারাবেলার
যন্ত্রণা কে মুছে দেবে !

আশীর্বাদের হাত বাড়িয়ে
কষ্ট গুলো সরিয়ে দিয়ে ,
কেউ বলে না – ভালো থেকো
জীবনটাকে যত্নে রেখো !

তুমিই কেবল ভেবে মরো
আকাশ পাতাল চিন্তা করো ,
দেখো আমি দিব্যি আছি
ভেবো না আর মিছে মিছি ৷

কেউ বলে না সকাল বিকাল
রেখো কিন্তু নিজের খেয়াল ,
মন থেকে তাই বলছে হৃদয়
তোমার মত কেউ ভালো নয় !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ