• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন |
শিরোনাম :

রাজারহাটে কাঁচা মরিচ ও পিঁয়াজের বাজারে আগুন

Rajarhat Kurigram News Pic-24-08-15-1রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারসহ বিভিন্ন হাট-বাজারগুলো ঘুরে দেখা গেছে, হু-হু করে বেড়েই চলেছে কাঁচা মরিচ ও পিঁয়াজের ঊর্ধ্বগতি বাজার মূল্য। ব্যবসায়ীরা বলছেন, ভারতে পিঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার ফলে এবং বন্যার কারণে মরিচ ক্ষেতে পানি জমে থাকায় মরিচের গাছগুলো মরে যাওয়ার ফলে উৎপাদন একেবারেই কম। যার ফলে দাম বেড়েই চলছে। গত সপ্তাহে প্রতি কেজি কাঁচা মরিচ ৬০-৮০ টাকায় বিক্রি হলেও তা গতকাল সোমবার বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে দেশী পিঁয়াজ গত সপ্তাহে প্রতি কেজি ৫০-৫৫ টাকায় বিক্রি হলেও সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮০-৮৫ টাকায়। পাশাপাশি ভারতীয় পিঁযাজ (এলসি) গত সপ্তাহে প্রতি কেজি ছিল ৪৫-৫০ টাকা, সোমবার  ৭৫-৮০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। এদিকে বাজারে প্রতিটি কাঁচা তরিতরকারির দাম কেজিতে দ্বিগুন বেড়েছে। ক্রেতারা বলছেন, এ যেন মরার উপর খাড়ার ঘাঁ হয়ে দাঁড়িয়েছে। মনে হচ্ছে যেন এসব দেখার কেউ নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ