• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওরিয়েন্টাল ব্যাংকের সাত কর্মকর্তার যাবজ্জীবন

117811_1ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সাত কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার বিশেষ ৫ নং জজ আদালতের বিচারক ডা. আকতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে পৃথক দুটি ধারায় সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক কোটি ৭ লাখ ৯৫ হাজার ৮১৮ টাকা করে জরিমানা করা হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মো. হারুন, সিনিয়র সহকারী ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মহামুদউল্লাহ ও মাহমুদ হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, তরিকুল আলম ও কামরুল ইসলাম। তারা সবাই পলাতক।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধিবহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপপরিচালক সৈয়দ আহম্মেদ তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের উপপরিচালক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ