• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন |

দিনাজপুরে রাকাবের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদ

রাকাবদিনাজপুর প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমদ বলেছেন, এই ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। ব্যাংকের ইমেজ ক্ষুন্ন হয় এমন কোন কর্মকান্ড করতে দেয়া যাবে না। নৈতিকতার আলোকে আমাদের প্রতিটি কর্মকান্ড পরিচালনা করতে হবে। তবে এই ব্যাংককে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া সহজ হবে।
তিনি সোমবার (৩১ আগষ্ট) সকালে দিনাজপুর পর্যটন মোটেল মিলনায়তনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দিনাজপুর উত্তর ও দক্ষিণ জোন আয়োজিত শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, ব্যাংকের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বিগত বছরের অর্জনের আলোকে আগামী বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। পাশাপাশি ঋণ আদায়ের ব্যাপারে সকল কর্মকর্তা ও মাঠকর্মীকে আরো সতর্ক ভূমিকা পালন করতে হবে। ঋন আদায়ের কঠিন কাজটি আমাদের করে দেখাতে হবে। আর বকেয়া ঋণ আদায় করতে পারলে আমাদের ব্যাংকের আয় বাড়বে।
রাকাব দিনাজপুর উত্তর জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাকাব রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মোকলেসুর রহমান, রাজশাহী অঞ্চলের সেবা বিভাগের উপ-মহ্যব্যবস্থাপক মোঃ ইমদাদুল হক, দিনাজপুর দক্ষিণ জোনের জোনাল ব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, দিনাজপুর দক্ষিণ জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা মোঃ তানজিম ইবনে মাহমুদ, উত্তর জোনের জোনাল নিরীক্ষা কর্মকর্তা মোঃ আমিনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের অফিসার মোঃ আবুল কালাম আজাদ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে বিকেলে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের পারফরমেন্স মুল্যায়ন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীরা তাদের মতামত তুলে ধরেন।
দিনব্যাপী অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলনে দিনাজপুর উত্তর ও দক্ষিণ জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক ও মাঠকর্মীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ