• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁদুন, কাঁদলে মন ভাল হয়

কান্নালাইফস্টাইল ডেস্ক: একেকটা দিন থাকে যেই দিনগুলোতে যেন কিছুই ভাল লাগে না। মন খারাপ, অফ মুড যেন ভাল হতেই চায় না। শরীরটাও সেই দিনগুলোতে যেন ঠিক সঙ্গ দেয় না। কী করবেন সেইসব দিনগুলোতে? বিশেষজ্ঞরা বলছেন, কাঁদুন। গবেষণায় দেখা গিয়েছে কান্না মন ভাল করে দেয়।
নেদারল্যান্ডের টিলবার্গ ইউনিভার্সিটির মুখ্য গবেষক অসমির গ্রেসানিন জানাচ্ছেন, “ভাল করে কাঁদলে মুড ভাল হয়ে যেতে পারে।” কান্নার উপকারিতার ব্যাপারে বিশেষ কিছু জানা না গেলেও বিশেষজ্ঞরা মনে করেন ভারসা, নিশ্চয়তা, সাহায্যের অনুভূতি দিতে পারে কান্না। সমীক্ষার দন্য গবেষকরা ৬০ জন অংশগ্রহণকারীর ভিডিও টেপ রেকর্ড করেন। খুবই আবেগপ্রবণ দুটি ছবি লা ভিটা এ বেলা ও হাচি:  ডগ’স টেল দেখানো হয় তাদের। ঠিক তারপরই তাদেরকে নিজেদের অনুভূতি জানাতে বল হয়। ছবি দেখার ২০ মিনিট ও ৯০ মিনিট পর তাদের অনুভূতির রেকর্ডও রাখতে বলা হয়।
ছবি দেখে মোট ২৮ জন কেঁদেছিলেন ও ৩২ জন কাঁদেননি। সমীক্ষার পর দেখা গিয়েছে যারা কাঁদেননি তাদের মুডের কোনও পরিবর্তন হয়নি। ২০ মিনিট পর লেখার সময়ও আবার ছবি দেখার সময়ের অনুভূতিতে ফিরে গিয়েছেন তারা। অন্যদিকে, যারা কেঁদেছিলেন ৯০ মিনিট পর তাদের মুডের অনেকটাই পরিবর্তন হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ