• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন |

ঈদুল আজহা ২৫ সেপ্টেম্বর

ঈদঢাকা : দেশের কোথাও সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ২৫ সেপ্টেম্বর দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে  জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামীম মোহাম্মদ আফজাল।

ফাউন্ডেশনের মহাপরিচালক জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র, দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে কোথাও হিজরি ১৪৩৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল  মঙ্গলবার জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। বুধবার জিলহজ মাস গণনা শুরু হবে এবং আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার ঈদুল আজহা উদযাপিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ