সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে আব্দুর রহিম (৩৮) নামে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে শহরের জসিম বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। ব্যবসায়ী আব্দুর রহিম কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকার বাসিন্দা।
সূত্র মতে, ভ্যানযোগে ওই ব্যবসায়ী সৈয়দপুর শহরে আসছিল। ফাইলেরিয়া হাসপাতাল অতিক্রম করার সময় ভ্যানে দূর্বত্তরা যাত্রীবেশে উঠে পড়ে। এরপর জসিম বাজারের কাছাকাছি এলে তারা ব্যবসায়ীকে মারধর করে তার কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে ওই ব্যবসায়ী আত্মচিৎকার করলে দূর্বত্তরা পারিয়ে যায় এবং চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করায়।
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।