• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

হজ ট্র্যাজেডির ঘটনায় ফ্রি কল অফার রবি’র

রবিসিসি ডেস্ক: হজ ট্র্যাজেডির পর বাংলাদেশি হাজি ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ফ্রি কল অফার করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৫ সেপ্টেম্বের) এ তথ্য জানায় রবি।
যে কোনো রবি নম্বর থেকে এ ফ্রি কল করা যাবে। রবি গ্রাহক যারা রোমিং সেবা গ্রহণ করে সৌদি আরব অবস্থান করছেন তারাও দেশে বিনামূল্যে কল ও এসএমএস করার সুযোগ পাবেন। হজের আনুষ্ঠানিকতার শেষ সময়ে বৃহস্পতিবার পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যু হয়। এ দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় রবি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা তাদের বিদেহী আত্মার শান্তি এবং তাদের পরিবার যেন দ্রুত এই অপূরণীয় ক্ষতির শোক কাটিয়ে উঠতে পারেন সে কামনা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ