• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

জাপানি নাগরিক হত্যার ঘটনায় আটক ৪

62924_1সিসি নিউজ: রংপুর মহানগরীর অদূরে কাউনিয়া উপজেলার আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোশিকোনিও (৬৬) নামের এক জাপানি নাগরিক খুনের ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় পুলিশ বাড়ির মালিক জাকারিয়া বালা, ব্যবসায়িক বন্ধু হীরা, ঘটনাস্থলের পাশের বাড়ির মালিক মুরাদ ও রিকশা চালক মোন্নাফকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ সকাল সাড়ে ১০টার দিকে কাউনিয়ার কাচু আলুটারীতে নিজ কৃষি ফার্মে রিকশায় করে যাওয়ার পথে এক মোটরসাইকেল আরোহী ও দুই পথচারী রিকশার পথরোধ করে জাপানি নাগরিক হোশিকোনিও’র। এরপর তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

মুমুর্ষু অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গলা পাসহ শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকেরা।

হোশি কোনিও একবছরের ভিসা নিয়ে ৪ মাস আগে রংপুর আসেন। নগরীর মুন্সিপাড়ায় থাকতেন তিনি। স্থানীয় হীরা নামের এক ব্যক্তির সাথে ওই এলাকায় ১ একর জমি নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে তার পরিচর্যা করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, আগে হীরাসহ ফার্মে আসলেও কিছুদিন থেকে তিনি একবাই ফার্মে যাতায়াত করতেন। ঘটনার পররই হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শণ করেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। পরিকল্পিতভাবে নাশকতাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ