সিসি ডেস্ক: নারীর শ্লীলতাহানি কিংবা ধর্ষণের খবর আমরা প্রায়শই সংবাদপত্রে পড়ে থাকি। তবে সেইসব দুর্বৃত্ত কিংবা ধর্ষকদের বাড়িঘর আমাদের এই পৃথিবীতে। কিন্তু কেউ কখনো শুনেছে এই গ্রহের বাইরের বাসিন্দারা ধর্ষণ করেছে পৃথিবীর কোনো নারীকে? অবিশ্বাস্য হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের সাবেক এক নারী এয়ারফোর্স সদস্য দাবি করেছেন সরীসৃপের মতো দেখতে এলিয়েনরা তাকে অপহরণ করে চাঁদে নিয়ে প্রতিনিয়ত ধর্ষণ করেছে!
ওই নারীর নাম নিয়ারা তেরেলা ইসলে। তিনি মার্কিন এয়ারফোর্সে রাডার ট্র্যাকিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি দাবি করেছেন, তাকে লেজওয়ালা এলিয়েনরা অপহরণ করে চাঁদের বুকে নিয়ে আটকে রেখেছিল। এসময় প্রতিনিয়ত তার উপর শারিরীক নিগ্রহ চালিয়েছে এলিয়েনরা। তিনি দাবি করেছেন, কখনো কখনো এলিয়েনদের নিরাপত্তা প্রহরীরাও অন্যদের সামনে তার উপর শারিরীক নিপীড়ন চালাতো। তিনি বলেছেন, ধর্ষণের সময় তাকে মাদক জাতীয় কোনো জিনিস খাইয়ে দেয়া হতো। একারণে তার সব বিস্তারিত মনে পড়ছে না। একারণে তিনি ‘হিপনোটিজম’ বা সংবেশনের মাধ্যমে মনে করার চেষ্টা করে যতটুকু পেরেছেন প্রকাশ করেছেন। একটি রেডিওর সঙ্গে সাক্ষাত্কারে তিনি এই দাবি করেছেন।
১৯৮০ সালের দিকে এই ঘটনা ঘটেছিল বলে তার দাবি। ওই সময় তার বয়স ছিল ২৫ বছর। ভিনগ্রহের প্রাণীরা ১০ বারের বেশি তাকে অপহরণ করে চাঁদে নিয়ে গিয়েছিল বলে তিনি দাবি করেছেন। কেবল ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি এলিয়েনরা। চাঁদের অন্ধকার অঞ্চলে খোঁড়াখুঁড়ির কাজও নাকি করানো হতো তাকে দিয়ে। ধর্ষক এলিয়েনদের হলুদ চোখ ছিল যেগুলো ছিল লম্বালম্বি চেরা। ইসলিকে দিয়ে কিছু ভারী বাক্স তোলার কাজও করিয়ে নিতো এলিয়েনরা। সারা রাতের মধ্যে ধর্ষকরা একফোটাও ঘুমাতে দিত না বলে তার দাবি। তিনি বলেছেন, তাদের কথা না শুনে উপায় ছিল না। কারণ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল দানবগুলো। -ডেইলি মিরর