• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |

স্বর্ণের দাম বাড়লো ভরিতে দেড় হাজার টাকা

সোনাসিসি ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে (২২ ক্যারেট) ১,৫১৬ টাকা বাড়ানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণ ক্রয় করতে ক্রেতাকে দিতে হবে ৪৩,৭৪০ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দাম বাড়ানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

তবে বিশ্ব বাজারে শনিবার এক আউন্স (২.৪৩০৫ ভরি) স্বর্ণ ৯২,০০৬৩ টাকা ৪৭ পয়সায় লেনদেন হয়েছে।

এ হিসাবে ১ ভরি স্বর্ণের দাম ৩৭,৮৭৮ টাকা। দেশের বাজারের চেয়ে বিশ্ব বাজারে স্বর্ণে দাম ভরিতে ৫,৮৬২ টাকা কম।

বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার থেকে ২২ ক্যারেটের ১ গ্রাম স্বর্ণের দাম ৩,৭৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৩,৫৭০ টাকা। ১৮ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ৩০০০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ২০৫০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৮৫ টাকা।

এর আগে ২২ ক্যারেটের এক গ্রাম সোনার দাম ছিল ৩,৬২০ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম ছিল ৩,৪৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম ছিল ২,৮৭০ টাকা। সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ছিল ১,৯৩৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ছিল ৮০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ